পরাজয়ের বেদনা ছুঁয়ে গেল কেইনকে, ভক্তদের দিলেন আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় ইংল্যান্ডের। হতাশাজনক এই বিদায়ের পর নীরব থাকেননি ইংলিশ অধিনায়ক

2026-07-17T17:32:04+00:00
2026-07-17T17:32:04+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
খেলা
পরাজয়ের বেদনা ছুঁয়ে গেল কেইনকে, ভক্তদের দিলেন আবেগঘন বার্তা
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় ইংল্যান্ডের। হতাশাজনক এই বিদায়ের পর নীরব থাকেননি ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দলের লড়াই ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদও ব্যক্ত করেন।

আবেগঘন বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে কেইন বলেছেন, এই মুহূর্তের শূন্য অনুভূতি কাটিয়ে ওঠার মতো কোনো শব্দ জানা নেই। আরেকটি ফাইনালের খুব কাছে গিয়েও ছিটকে যাওয়া মেনে নেওয়া অত্যন্ত কঠিন।

এক্সে দেওয়া বার্তায় সতীর্থদের নিয়ে গর্ব প্রকাশ করে কেইন বলেন, গত ৭ সপ্তাহ ধরে দলের প্রতিটি খেলোয়াড় ও স্টাফ নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছেন।

বিগত ৮ বছর ধরে ইংল্যান্ড বড় ট্রফির দরজায় কড়া নাড়লেও শেষ ধাপটি পার হতে পারছে না। তবে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়িয়ে লড়াই করা ছাড়া কোনো পথ নেই বলে উল্লেখ করেন তিনি।

ইংলিশ অধিনায়ক আরো বলেন, স্টেডিয়ামে উপস্থিত থেকে এবং দেশের মাটিতে বসে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দলের ওপর বিশ্বাস রেখেছেন। সেই সমস্ত ভক্তদের প্রতি আন্তরিক ধন্যবাদ।

জয় বা পরাজয় যাই হোক না কেন, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আবারও নতুন করে পথ চলা শুরু করব বলে যোগ করেন এই তারকা স্ট্রাইকার।


  বিষয়:   পরাজয়ের বেদনা  কেইন  ভক্তদের দিলেন  আবেগঘন বার্তা 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: