মেট্রোরেলের নিরাপত্তা আরও জোরদারে ৯ সদস্যের কমিটি গঠন

অনলাইন ডেস্ক

রাজধানী

মেট্রোরেলের নিরাপত্তা ও পরিচালন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। উচ্চ আদালতের নির্দেশনা

2026-07-16T15:40:42+00:00
2026-07-16T15:40:42+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
রাজধানী
মেট্রোরেলের নিরাপত্তা আরও জোরদারে ৯ সদস্যের কমিটি গঠন
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম 
ফাইল ছবি
মেট্রোরেলের নিরাপত্তা ও পরিচালন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, সেফটি অডিটের সুপারিশ বাস্তবায়ন এবং এমআরটি লাইন-৬-এর টেকসই পরিচালনা নিশ্চিত করতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ডিএমটিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএল জানায়, ২০২৫ সালের ২৬ অক্টোবর মেট্রোরেলের একটি দুর্ঘটনার পর উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সেফটি অডিট কমিটি গঠন করা হয়। তদন্ত ও পরিদর্শন শেষে কমিটি ‘আইডেন্টিফিকেশন অব অপারেশনাল রিস্কস, সেফটি অডিট অ্যান্ড স্ট্রাকচারাল ইন্টিগ্রেটি অব দ্য কনস্ট্রাকটেড করিডর অব এমআরটি-৬’ শীর্ষক প্রতিবেদন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে উচ্চ আদালতে জমা দেয়।

প্রতিবেদন পর্যালোচনা করে আদালত ডিএমটিসিএলকে মোট ২৮টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। এর মধ্যে রয়েছে আটটি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ১০টি দীর্ঘমেয়াদি সুপারিশ। পাশাপাশি চলমান ও ভবিষ্যৎ সব এমআরটি প্রকল্পে অনুসরণের জন্য আরও ছয়টি কৌশলগত সুপারিশ বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়।

এসব নির্দেশনা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত ৯ সদস্যের কমিটি সুপারিশ বাস্তবায়ন, সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক অগ্রগতি নিয়মিত তদারকি করবে। একই সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং ডিএমটিসিএলের প্যানেল আইনজীবীর মাধ্যমে অগ্রগতি প্রতিবেদন নিয়মিত উচ্চ আদালতে দাখিল করা হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা কাজ করছে। বিশেষজ্ঞদের সুপারিশ ও আদালতের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও নিরাপদ, শক্তিশালী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: