দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দরনগরী চট্টগ্রামের খালগুলো পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করে নগরবাসীকে বন্যার দুর্ভোগ থেকে মুক্ত করা হবে।
বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।