জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (১৫ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে এই সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তাওহিদ হৃদয়।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচে দিনের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই আগে ফিল্ডিং বেছে নিয়েছেন হৃদয়।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
জিম্বাবুয়ের একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।