সবচেয়ে দামি সেমিফাইনাল ইংল্যান্ড-আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের সেমিফাইনাল মানেই বাড়তি উন্মাদনা। তবে ২০২৬ বিশ্বকাপে সেই উন্মাদনাকে ছাড়িয়ে গেছে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা।সেকেন্ডারি মার্কেটে এই

2026-07-15T12:29:12+00:00
2026-07-15T12:29:12+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
খেলা
সবচেয়ে দামি সেমিফাইনাল ইংল্যান্ড-আর্জেন্টিনার
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:২৯ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের সেমিফাইনাল মানেই বাড়তি উন্মাদনা। তবে ২০২৬ বিশ্বকাপে সেই উন্মাদনাকে ছাড়িয়ে গেছে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা। 

সেকেন্ডারি মার্কেটে এই ম্যাচের টিকিটের দাম পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। 

যা অন্য সেমিফাইনাল ফ্রান্স-স্পেনের টিকিটের দ্বিগুণেরও বেশি। ফলে সবচেয়ে বেশি দামি সেমিফাইনাল হিসেবে নাম লিখিয়েছে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ। 

সেকেন্ডারি টিকিট মার্কেটে এই ম্যাচের সবচেয়ে কম দামের টিকিটের মূল্য এখন প্রায় ২ হাজার ৮৪১ মার্কিন ডলার। যে অর্থে একটি ম্যাকবুক প্রো কেনার পরও কিছু টাকা হাতে থেকে যেতে পারে। 

অন্যদিকে বিশ্ব ফুটবলের দুই শীর্ষ দল ফ্রান্স ও স্পেনের সেমিফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য প্রায় ১ হাজার ৩২৫ মার্কিন ডলার, যা আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের অর্ধেকেরও কম।

গত তিন দিনে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম বেড়েছে ৩৪ শতাংশ। একপর্যায়ে সর্বনিম্ন মূল্য ২ হাজার ৯৬৬ ডলারে পৌঁছালেও পরে কিছুটা কমেছে।

বিপরীতে ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স-স্পেন সেমিফাইনালের টিকিটের দাম শেষ পর্যন্ত ২৬ শতাংশ কমেছে। ফুটবল বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের প্রতি বাড়তি আগ্রহের বড় কারণ দুই দলের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক ইতিহাস। 

১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল, একই ম্যাচে তার অবিশ্বাস্য একক নৈপুণ্যের গোল কিংবা ১৯৯৮ বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের লাল কার্ড- দুই দলের বিশ্বকাপ ইতিহাসে রয়েছে অসংখ্য স্মরণীয় ঘটনা। সেই ইতিহাস এখনও সমর্থকদের আবেগ উসকে দেয়। 

এছাড়া ম্যাচের ভেন্যু আটলান্টায় আর্জেন্টাইন ফুটবল সমর্থকের সংখ্যাও তুলনামূলক বেশি। মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডের সঙ্গে সাবেক আর্জেন্টিনা কোচ জেরার্দো টাটা মার্টিনোর দীর্ঘ সম্পর্কও সেখানে আর্জেন্টাইন ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রেখেছে। 

সব মিলিয়ে এই ম্যাচ মাঠে বসে দেখতে এখন একজন দর্শককে গুনতে হচ্ছে অন্তত ২ হাজার ৮৪১ ডলার। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

ফাইনালে ওঠার মহারণে আটলান্টায় লিওনেল স্কালোনির দল মাঠে নামবে তাদের বিকল্প নীল জার্সি পরে, আর ইংল্যান্ড খেলবে ঐতিহ্যবাহী সাদা জার্সিতে।


  বিষয়:   আর্জেন্টিনা-ইংল্যান্ড  বিশ্বকাপ  সেমিফাইনাল 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: