পরীক্ষা পেছালে কী এমন হতো?—প্রশ্ন রিজভীর

অনলাইন ডেস্ক

রাজনীতি

বন্যাকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে চলমান এইচএসসি পরীক্ষা কয়েক দিনের জন্য স্থগিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম

2026-07-14T20:53:30+00:00
2026-07-14T20:53:30+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
রাজনীতি
পরীক্ষা পেছালে কী এমন হতো?—প্রশ্ন রিজভীর
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
বন্যাকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে চলমান এইচএসসি পরীক্ষা কয়েক দিনের জন্য স্থগিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বন্যার কারণে শিক্ষার্থীরা জীবনঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে, তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে বন্যার পানিতে পড়ে যাচ্ছে। পরীক্ষা কয়েক দিনের জন্য পিছিয়ে দিলে এমন কী হতো? পানি কমলে তখন পরীক্ষা নেওয়া যাবে।

তিনি আরও বলেন, বন্যার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছে না। কেউ যদি দুর্ঘটনার শিকার হয়, সেটি অত্যন্ত দুঃখজনক হবে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অবিলম্বে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন রিজভী। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমালোচনা করে দাবি করেন, অপরিকল্পিত উন্নয়নের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে এবং দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি আরও জটিল হয়েছে।

অন্যদিকে, ত্রাণ বিতরণ শেষে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, খাল দখল, অবৈধ স্থাপনা এবং অপরিকল্পিত কালভার্ট নির্মাণের কারণে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা বেড়েছে। এসব খাল দখলমুক্ত করতে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: