শিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম ছাত্রশিবিরের দায়িত্ব থেকে সরে

2026-07-13T16:17:21+00:00
2026-07-13T16:17:21+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
রাজনীতি
শিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:১৭ পিএম 
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম ছাত্রশিবিরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (১৩ জুলাই) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরের সাংগঠনিক নিয়ম অনুযায়ী বছরে দুইবার নেতৃত্ব পুনর্গঠন বা ‘সেটআপ’ করা হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সাংগঠনিক পুনর্গঠনে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘ছাত্রশিবিরের বছরে দুইবার সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে।’

এর আগে প্রায় দুই মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। গত ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে তার প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়েছিল।

ওই ঘোষণার পর ছাত্রশিবির জানায়, সংগঠনের দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সেই সাংগঠনিক নীতির ধারাবাহিকতায় সর্বশেষ ষাণ্মাসিক পুনর্গঠনে সাদিক কায়েম ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।


  বিষয়:   সাদিক কায়েম  ছাত্রশিবির  ডাকসু ভিপি  জামায়াতে ইসলামী  ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন  সাংগঠনিক পুনর্গঠন 


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: