জমির উদ্দিন সরকারকে নিয়ে কী বললেন জামায়াত আমির

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আদালতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে

2026-07-12T13:50:22+00:00
2026-07-12T13:50:22+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
রাজনীতি
জমির উদ্দিন সরকারকে নিয়ে কী বললেন জামায়াত আমির
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ১:৫০ পিএম 
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ক্লোলাজ ছবি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আদালতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে দাঁড়িয়েছিলেন বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তাকে জোর করেও কোনো ফি দেওয়া যেত না। বরং তিনি বলতেন, এটি তার নৈতিক দায়িত্ব—মজলুমদের পাশে দাঁড়ানো।

রোববার (১২ জুলাই) ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেওয়া এক শোকবার্তায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। তিনি দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে পেশাগত ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে যখন আইনি নিপীড়ন চালানো হয়েছিল, তখন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, জামায়াতের নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কোনো সম্মানী গ্রহণ করেননি। বরং তিনি বলতেন, ‘এটি আমার নৈতিক দায়িত্ব—এই মজলুমদের পাশে দাঁড়ানো।’ এ জন্য তার প্রতি আমরা গভীর কৃতজ্ঞ।

শোকবার্তার শেষাংশে ডা. শফিকুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তার দোষ-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।


  বিষয়:   জমির উদ্দিন সরকার  ডা. শফিকুর রহমান  জামায়াত  বিএনপি  সাবেক স্পিকার  সুপ্রিম কোর্ট  আইনজীবী 


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: