জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বিএনপি

অনলাইন ডেস্ক

রাজনীতি

প্রবীণ নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ

2026-07-12T18:56:26+00:00
2026-07-12T18:56:26+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
রাজনীতি
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বিএনপি
অনলাইন ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম 
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বিএনপি
প্রবীণ নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ সারা দেশে শোক দিবস পালন করবে দলটি।

রবিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কবীর রিজভী বলেন, ‘মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি এক দিনের কর্মসূচি ঘোষণা করছে। সোমবার দেশব্যাপী শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে দলীয় সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন।’

এসময় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে আমাদের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার ভোর ৪টা ১৮ মিনিটে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।


  বিষয়:   জমির উদ্দিন সরকার  মৃত্যু  সোমবার শোক দিবস  পালন করবে বিএনপি 


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: