আটলান্টায় রাজকীয় অভ্যর্থনা পেল মেসির আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের বহনকারী দলীয়

2026-07-14T17:55:15+00:00
2026-07-14T17:55:15+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
খেলা
আটলান্টায় রাজকীয় অভ্যর্থনা পেল মেসির আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের বহনকারী দলীয় বাস হোটেলে পৌঁছানোর আগেই হাজারো সমর্থক নীল-সাদা পতাকা হাতে রাস্তায় ভিড় করেন। স্লোগান, গান আর করতালিতে পুরো এলাকা পরিণত হয় যেন ছোট্ট এক ‘আর্জেন্টিনা’তে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা দলের নির্ধারিত হোটেলের সামনে সকাল থেকেই সমর্থকদের ভিড় বাড়তে থাকে। দলীয় বাস পৌঁছানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজসহ তারকাদের এক ঝলক দেখতে দীর্ঘ সময় অপেক্ষা করেন অসংখ্য সমর্থক।

শুধু আর্জেন্টিনার ভক্তরাই নন, ইংল্যান্ডের সমর্থকেরাও ইতোমধ্যে আটলান্টায় জড়ো হয়েছেন। ফলে শহরের বিভিন্ন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দুই দেশের সমর্থকদের উপস্থিতিতে আটলান্টা এখন ফুটবল জ্বরে কাঁপছে।

বিশ্বকাপের এই হাইভোল্টেজ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আটলান্টার অত্যাধুনিক মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। স্থানীয় সময় ১৫ জুলাই বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ সময় ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাত ১টায় মাঠে গড়াবে। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত।

এদিকে ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদাও আকাশচুম্বী। রিসেল মার্কেটে সাধারণ আসনের টিকিটের দাম ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৮০০ মার্কিন ডলারের মধ্যে ওঠানামা করছে। আর মাঠের একেবারে কাছাকাছি আসনের টিকিটের মূল্য ১৬ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। অন্যদিকে দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে ইংল্যান্ড। দুই ফুটবল পরাশক্তির এই লড়াইকে ঘিরে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন আটলান্টার দিকে। ৯০ মিনিট, কিংবা প্রয়োজন হলে অতিরিক্ত সময় ও টাইব্রেকারের নাটকীয়তা শেষে মিলবে উত্তর—কে খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: