এমবাপ্পে নয়, যাকে বেশি ভয় স্পেন গোলকিপারের

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের আক্রমণভাগ নিয়ে স্পেন বেশ সতর্ক। তবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে নয়, উসমান দেম্বেলেকেই

2026-07-14T18:57:52+00:00
2026-07-14T18:57:52+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
খেলা
এমবাপ্পে নয়, যাকে বেশি ভয় স্পেন গোলকিপারের
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের আক্রমণভাগ নিয়ে স্পেন বেশ সতর্ক। তবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে নয়, উসমান দেম্বেলেকেই সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন স্পেনের গোলকিপার উনাই সিমন।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্সের আক্রমণভাগে এমবাপ্পে, দেম্বেলে, মাইকেল অলিসে ও দেজিরে দুয়ের সমন্বয় প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এমবাপ্পের গতি ও গোল করার দক্ষতা নিয়ে আলোচনা থাকলেও সিমনের মতে, দেম্বেলের অননুমেয় খেলার ধরনই বেশি ভয়ংকর।

স্পেনের এই গোলরক্ষক মনে করেন, দুই পায়েই সমান দক্ষ হওয়ায় দেম্বেলেকে আটকানো কঠিন। যেকোনো মুহূর্তে যেকোনো জায়গা থেকে ক্রস কিংবা নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে পিএসজির এই উইঙ্গারের।

স্প্যানিশ রেডিও কপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিমন বলেন, ‘দেম্বেলে অনেক বেশি অননুমেয়। এমবাপ্পের অনেক অস্ত্র আছে, কিন্তু দেম্বেলে দুই পায়েই সমানভাবে খেলতে পারে। যেকোনো পজিশন থেকে ক্রস করতে পারে, আবার নিখুঁত ফিনিশিংও করতে পারে। প্রতিপক্ষ হিসেবে সে সত্যিই কঠিন।’

ফ্রান্সকে সমীহ করলেও নিজেদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী সিমন। তার মতে, নিজেদের খেলার ধরন ও প্রস্তুতির ওপর বিশ্বাস রেখে মাঠে নামবে স্পেন। দলের সবাই সেরা ছন্দে থাকলে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই জয়ের সুযোগ রয়েছে।

এদিকে চলতি বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগের অন্যতম বড় ভরসা হয়ে উঠেছেন উনাই সিমন। কোয়ার্টার ফাইনালের আগেই বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। পরে বেলজিয়ামের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ের ম্যাচে সেই ধারার অবসান হয়। তার আগে টানা ৬৪৮ মিনিট অক্ষত ছিল স্পেনের রক্ষণ।


  বিষয়:   উনাই সিমন  উসমান দেম্বেলে  কিলিয়ান এমবাপ্পে  স্পেন ফুটবল  ফ্রান্স ফুটবল  বিশ্বকাপ সেমিফাইনাল  পিএসজি উইঙ্গার 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: