মোবাইলেই উপভোগ করুন ফ্রান্স-স্পেন ম্যাচ, লাইভ দেখার মাধ্যমগুলো জেনে নিন

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ম্যাচটি

2026-07-14T15:10:09+00:00
2026-07-14T16:03:57+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
খেলা
মোবাইলেই উপভোগ করুন ফ্রান্স-স্পেন ম্যাচ, লাইভ দেখার মাধ্যমগুলো জেনে নিন
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:১০ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৪:০৩ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ম্যাচটি বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় শুরু হবে। জয়ের মাধ্যমে যে দল এগিয়ে যাবে, তারা নিশ্চিত করবে ফাইনালের টিকিট।

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনের পাশাপাশি মোবাইল ও স্মার্ট ডিভাইসেও ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে ম্যাচটির সরাসরি সম্প্রচার থাকবে।

অনলাইনে ম্যাচ দেখতে চাইলে সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি , টফি , বায়োস্কোপ ও আইস্ক্রিন  অ্যাপে ম্যাচ দেখা যাবে। এছাড়া স্পোর্টসজিফাই (SportsZify) ও স্পোর্টজএক্স (SportzX)-এর মতো বিভিন্ন স্ট্রিমিং অ্যাপেও খেলা দেখার সুযোগ থাকবে।

ফ্রান্স ও স্পেনের লড়াইকে অনেকেই ‘ফাইনালের আগের ফাইনাল’ হিসেবে দেখছেন। তাই ফুটবলপ্রেমীদের জন্য উত্তেজনায় ভরপুর একটি রাত অপেক্ষা করছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: