হজ ফ্লাইটে ভাড়া কমানোর প্রস্তাব, ইউএস-বাংলা যেতে চায় ৯৮ হাজার টাকায়

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজযাত্রী পরিবহনে ফ্লাইট পরিচালনা করতে

2026-07-14T17:18:07+00:00
2026-07-14T17:18:07+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
জাতীয়
হজ ফ্লাইটে ভাড়া কমানোর প্রস্তাব, ইউএস-বাংলা যেতে চায় ৯৮ হাজার টাকায়
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:১৮ পিএম 
সংগৃহীত ছবি
জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজযাত্রী পরিবহনে ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী বেসরকারি এই বিমান সংস্থাটি।

সবশেষ ২০২৬ সালের হজ মৌসুমে জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। হজ প্যাকেজের বড় একটি অংশই বিমান ভাড়ায় ব্যয় হয়।

২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনার বিষয়ে মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের কাছে চিঠি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ।

ইউএস-বাংলার চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বলেন, হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে দর-কষাকষির আলোচনায় এই প্রস্তাব একটি ইতিবাচক দিক হিসেবে কাজ করবে। বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, সচিবকে দেওয়া চিঠিতে ইউএস-বাংলা জানিয়েছে, বাংলাদেশের স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে কম খরচে পবিত্র হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই হজ ফ্লাইটের সব শর্ত পূরণ করে জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় যাত্রী পরিবহনে আগ্রহী তারা।

বর্তমানে হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইনস এবং বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এয়ারলাইনস যুক্ত রয়েছে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে তারা সব সময় আলোচনা করে আসছেন। ইউএস-বাংলা এয়ারলাইনস ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে, তা নিয়েও সভায় আলোচনা করা হবে।

এদিকে ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বিকেল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, হজ প্যাকেজ ঘোষণার আগে অনুষ্ঠিত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত থাকবেন। সেখানে ইউএস-বাংলার প্রস্তাবের বিষয়টিও আলোচনা করা হবে।

তিনি বলেন, ইউএস-বাংলা জানিয়েছে, অনুমোদন পেলে তারা সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ফ্লাইট পরিচালনা করবে। হজযাত্রীরা যাতে কম খরচে হজ পালন করতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিমান ভাড়া নিয়ে প্রতিযোগিতা তৈরি হওয়া ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।


  বিষয়:   ইউএস-বাংলা এয়ারলাইনস  হজ ফ্লাইট  ২০২৭ হজ প্যাকেজ  বিমান ভাড়া  ধর্ম মন্ত্রণালয়  হজযাত্রী পরিবহন  সৌদি আরব ফ্লাইট 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: