সুন্দরবনে দস্যুজীবনের ইতি, ছোট জাহাঙ্গীরসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

সারাদেশ

সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ তার দলের ২৭ সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময়

2026-07-14T15:32:21+00:00
2026-07-14T15:32:21+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
সুন্দরবনে দস্যুজীবনের ইতি, ছোট জাহাঙ্গীরসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:৩২ পিএম 
সুন্দরবনে দস্যুজীবনের ইতি, ছোট জাহাঙ্গীরসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ। এসময় ২৭টি আগ্নেয়াস্ত্র, ৩৪০ রাউন্ড তাজা গুলি এবং ৫৫ রাউন্ড ফাঁকা গুলি জমা দেন।ছবি ভোরের ডাক
সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ তার দলের ২৭ সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা ২৭টি আগ্নেয়াস্ত্র, ৩৪০ রাউন্ড তাজা গুলি এবং ৫৫ রাউন্ড ফাঁকা গুলি জমা দেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন জাহাঙ্গীর শেখসহ ২৭ জন দস্যু।

তিনি জানান, আত্মসমর্পণকারীরা ২৭টি আগ্নেয়াস্ত্র, ৩৪০ রাউন্ড তাজা গুলি এবং ৫৫ রাউন্ড ফাঁকা গুলি জমা দেন। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

আত্মসমর্পণের পর তাদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২১ মে ছোট সুমন বাহিনীর প্রধান সুমনসহ সাত দস্যু পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড তাজা গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। এছাড়া ৯ জুলাই বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য তিনটি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড তাজা গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানে কোস্ট গার্ড, পুলিশ, বিজিবি, র‍্যাব, বন বিভাগ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: