হজ ফ্লাইটের কর কমাতে সৌদি সরকারের প্রতি আহ্বান বিমানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে হজ ফ্লাইটে আরোপিত কর ও চার্জ হ্রাসের জন্য সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান

2026-07-13T19:16:08+00:00
2026-07-13T19:16:08+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
জাতীয়
হজ ফ্লাইটের কর কমাতে সৌদি সরকারের প্রতি আহ্বান বিমানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:১৬ পিএম 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার, সচিবালয়েছবি: মন্ত্রীর জনসংযোগ বিভাগের সৌজন্যে
বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে হজ ফ্লাইটে আরোপিত কর ও চার্জ হ্রাসের জন্য সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহ। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানো হলে বাংলাদেশের বিপুলসংখ্যক হজযাত্রী উপকৃত হবেন এবং তাদের আর্থিক চাপও কমবে। এ বিষয়ে তিনি সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিক। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণ করা হবে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: