লৌহজংয়ে স্কুল দপ্তরির বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে পুলিশ

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। একই সঙ্গে শিশুটিকে

2026-07-13T15:26:31+00:00
2026-07-13T15:26:31+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
লৌহজংয়ে স্কুল দপ্তরির বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে পুলিশ
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:২৬ পিএম 
ছবি ভোরের ডাক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। একই সঙ্গে শিশুটিকে আপত্তিকর ছবি ও ভিডিও দেখানো, অনুরূপ ছবি-ভিডিও ধারণ করে পাঠাতে চাপ দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেছে তার পরিবার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনও কোনো আদালতের রায় বা আনুষ্ঠানিক তদন্তের চূড়ান্ত ফল প্রকাশ হয়নি।

রবিবার (১২ জুলাই) ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে লৌহজং থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের দপ্তরি মো. আলমগীর হোসেন সরদার (৪২) বিভিন্ন সময়ে শিশুটিকে আপত্তিকর ছবি ও ভিডিও দেখান এবং নিজের ইমো ও হোয়াটসঅ্যাপ নম্বরে একই ধরনের ছবি ও ভিডিও পাঠানোর জন্য চাপ দেন। এছাড়া বিদ্যালয়ের দ্বিতীয় তলায় নিয়ে শিশুটিকে শ্লীলতাহানিরও অভিযোগ করা হয়েছে।

পরিবারের দাবি, অভিযুক্ত দপ্তরি শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে না বলার হুমকি দেন। এতে শিশুটি মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে। তারা আরও অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ জানালে তিনি থানায় অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা আখতার বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। অভিযোগের তদন্ত চলছে এবং ঘটনার পর থেকে অভিযুক্ত দপ্তরি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: