গঠিত হচ্ছে বাকৃবি ছাত্রদলের অনুষদভিত্তিক কমিটি

বাকৃবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অনুষদভিত্তিক কমিটি

2026-07-13T14:18:55+00:00
2026-07-13T14:18:55+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিক্ষা
গঠিত হচ্ছে বাকৃবি ছাত্রদলের অনুষদভিত্তিক কমিটি
বাকৃবি প্রতিনিধি
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:১৮ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অনুষদভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) রাতে বাকৃবি শাখা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, মতবিনিময় এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে যোগ্য, মেধাবী ও সাংগঠনিকভাবে দক্ষ শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষদভিত্তিক কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে আরও কার্যকরভাবে কাজ করার পাশাপাশি অনুষদ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা সম্ভব হবে।

অনুষদভিত্তিক কমিটিতে দায়িত্ব পালনে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৮ জুলাই (শনিবার) বিকেল ৫টা থেকে রাত ৭টার মধ্যে টিএসসি মিনি কনফারেন্স কক্ষে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সংগঠনের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোয়াইবের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাকৃবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, অনুষদভিত্তিক কমিটিগুলো শিক্ষার্থীদের কল্যাণ, নেতৃত্ব বিকাশ এবং ইতিবাচক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: