১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক

শিক্ষা

প্রকৃতির বিরূপ আচরণে বদলে গেল পরীক্ষার সূচি। বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি

2026-07-11T18:48:53+00:00
2026-07-11T18:48:53+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
শিক্ষা
১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত
অনলাইন ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
প্রকৃতির বিরূপ আচরণে বদলে গেল পরীক্ষার সূচি। বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে ১৬ জুলাই পর্যন্ত। একই সিদ্ধান্ত কার্যকর থাকবে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রেও।

শনিবার (১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।


  বিষয়:   ১৬ জুলাই পর্যন্ত  চট্টগ্রাম শিক্ষা বোর্ড  এইচএসসি পরীক্ষা স্থগিত 


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: