বাকৃবিতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল, জোরালো হচ্ছে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা

বাকৃবি সংবাদদাতা

শিক্ষা

আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সফর করেছে দক্ষিণ কোরিয়ার ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়-এর পার্ক চুং হি

2026-07-12T15:01:53+00:00
2026-07-12T15:01:53+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিক্ষা
বাকৃবিতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল, জোরালো হচ্ছে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা
বাকৃবি সংবাদদাতা
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:০১ পিএম 
ছবি ভোরের ডাক
আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সফর করেছে দক্ষিণ কোরিয়ার ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়-এর পার্ক চুং হি স্কুল অব পলিসি অ্যান্ড সেমাউলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

শনিবার (১২ জুলাই) বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত এ সফরের আয়োজন করেন বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। তাঁর উদ্যোগেই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ একাডেমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে ছিলেন পার্ক চুং হি স্কুল অব পলিসি অ্যান্ড সেমাউলের ডিন ও আন্তর্জাতিক উন্নয়ন এবং সেমাউল স্টাডিজের অধ্যাপক ড. জিয়ং জু লি, ভাইস ডিন ও স্পেশাল ফিজিক্যাল এডুকেশনের অধ্যাপক ড. সিওক মিন ইউন এবং প্রশাসনিক কার্যালয়ের ব্যবস্থাপক জুং চুন লি।

সফরকালে প্রতিনিধিদল বাকৃবির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে প্রতিনিধিদল বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, এ সফরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক ও গবেষণা অংশীদারিত্বের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: