খুদে মেধাবীদের অপেক্ষার অবসান, রবিবার প্রকাশ প্রাথমিক বৃত্তির ফল

অনলাইন ডেস্ক

শিক্ষা

খুদে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রবিবার (১২ জুলাই) প্রকাশ করা হবে। এদিন দুপুর ১২টায়

2026-07-11T20:22:02+00:00
2026-07-11T20:22:02+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
শিক্ষা
খুদে মেধাবীদের অপেক্ষার অবসান, রবিবার প্রকাশ প্রাথমিক বৃত্তির ফল
অনলাইন ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:২২ পিএম 
সংগৃহীত ছবি
খুদে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রবিবার (১২ জুলাই) প্রকাশ করা হবে। এদিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করবেন।

শনিবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। ১২টায় শুরু হওয়া ওই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা নির্ধারিত মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন।


  বিষয়:   রবিবার প্রকাশ  প্রাথমিক বৃত্তির ফল 


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: