চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে যথাসময়ে হবে এইচএসসি ও সমমান পরীক্ষা

অনলাইন ডেস্ক

শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য বোর্ডে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত

2026-07-12T19:43:12+00:00
2026-07-12T19:43:12+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিক্ষা
চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে যথাসময়ে হবে এইচএসসি ও সমমান পরীক্ষা
অনলাইন ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
এইচএসসি ও সমমান পরীক্ষার সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য বোর্ডে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম বোর্ডসহ সংশ্লিষ্ট মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে।

রবিবার (১২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলা ছাড়া) আওতাধীন সব জেলার পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আগের সিদ্ধান্ত বহাল থাকবে। সে অনুযায়ী ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) ও ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।


  বিষয়:   চট্টগ্রাম ছাড়া  সব বোর্ডে যথাসময়ে হবে  এইচএসসি ও সমমান পরীক্ষা 


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: