বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার, কঠোর বার্তা মোজতবা খামেনির

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

বাবার দাফনের পর প্রথমবার প্রকাশ্যে বার্তা দিলেন মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দেওয়া প্রথম বক্তব্যে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির

2026-07-11T19:57:48+00:00
2026-07-11T19:57:48+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার, কঠোর বার্তা মোজতবা খামেনির
অনলাইন ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৫৭ পিএম 
মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
বাবার দাফনের পর প্রথমবার প্রকাশ্যে বার্তা দিলেন মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দেওয়া প্রথম বক্তব্যে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরে ‘নির্দোষ রক্তের’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তার এই বার্তা ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ ও আঞ্চলিক পরিস্থিতি।

মোজতবা বলেন, ‘শহীদ নেতা এবং এই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ হত্যাকারীদের কাছ থেকে নেওয়া হবে। এই প্রতিশোধ নিশ্চিত এবং এটি আমাদের জাতির ইচ্ছা।’

তিনি আরো বলেন, ‘প্রতিশোধ নেওয়ার বিষয়টি কোনো ব্যক্তি বা কর্মকর্তার ওপর নির্ভরশীল নয়; এটি ইরানি জনগণের দাবি এবং তা বাস্তবায়িত হবেই।’

বাবার জানাজা ও দাফনে অংশ নেওয়া লাখো মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোজতবা খামেনি বলেন, ‘জনগণের এই উপস্থিতি ছিল শত্রুকে পরাজিত করা এবং ইতিহাস গড়া উপস্থিতি।’

তিনি আরো দাবি করেন, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে বলেও পুনর্ব্যক্ত করেন নতুন সর্বোচ্চ এই নেতা।


  বিষয়:   বাবার মৃত্যু  প্রতিশোধের অঙ্গীকার  মোজতবা খামেনি 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: