
এর আগে ৪ অক্টোবরের প্রথম দফার ভোটে ফ্লাভিও ৪৭.০৩ শতাংশ এবং লুলা ৪৫.১৬ শতাংশ ভোট পেয়েছিলেন। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়।
জীবনযাত্রার ব্যয় কমানো ও শ্রমজীবীদের সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান লুলা। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ২০২২ সালে আবার প্রেসিডেন্ট হন তিনি। নতুন মেয়াদে আগামী ৫ জানুয়ারি ২০২৭ তাঁর শপথ নেওয়ার কথা।