কিয়ারার সাহসী দৃশ্য নিয়ে সমালোচনা, যা বলেছিলেন স্বামী সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক

বিনোদন

বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’–এর প্রথম গান ‘তাবাহি’ প্রকাশের পর কিয়ারা আদভানির সাহসী উপস্থিতি নিয়ে সামাজিক

2026-07-11T18:37:25+00:00
2026-07-11T18:37:25+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
বিনোদন
কিয়ারার সাহসী দৃশ্য নিয়ে সমালোচনা, যা বলেছিলেন স্বামী সিদ্ধার্থ
বিনোদন ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’–এর প্রথম গান ‘তাবাহি’ প্রকাশের পর কিয়ারা আদভানির সাহসী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এসব সমালোচনায় বিচলিত না হয়ে অভিনেত্রী জানিয়েছেন, শুরু থেকেই তিনি স্বামী ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পূর্ণ সমর্থন পেয়েছেন।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির টিজার প্রকাশের সময়ও কিছু দৃশ্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। অনেকের অভিযোগ ছিল, ছবিটিতে অতিরিক্ত যৌন আবেদনকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর এবার যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশের পর সেই বিতর্ক আরও জোরালো হয়েছে।

বিয়ের পর এমন দৃশ্যে অভিনয় করায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কটাক্ষেরও শিকার হন কিয়ারা। তবে এসব মন্তব্যকে গুরুত্ব না দেওয়ার পরামর্শই দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, স্বামী তাকে বলেছিলেন, “এ ধরনের নেতিবাচক মন্তব্য সবসময়ই থাকবে। তুমি কেন এগুলো নিয়ে বসে কষ্ট পাচ্ছ? যারা মন্তব্য করছে তারা তোমাকে চেনে না, তুমিও তাদের চেনো না। তাই এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই।

কিয়ারা আরও বলেন, সিদ্ধার্থ তাকে বুঝিয়েছেন যে মানুষ সাধারণত ইতিবাচক মন্তব্যের চেয়ে নেতিবাচক মন্তব্য নিয়েই বেশি ভাবেন। তাই সমালোচনার বদলে যারা ভালোবাসা ও সমর্থন দেন, তাদের দিকেই মনোযোগ দেওয়া উচিত।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ছবিতে যশ ও কিয়ারা আদভানির পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। আলোচনা-সমালোচনার মধ্যেই আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: