জন্মদিনে বিশেষ চমকে আপ্লুত পূর্ণিমা

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। সৌন্দর্য, অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের অনন্য সমন্বয়ে দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের হৃদয়ে জায়গা

2026-07-11T18:09:44+00:00
2026-07-11T18:15:19+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
বিনোদন
জন্মদিনে বিশেষ চমকে আপ্লুত পূর্ণিমা
বিনোদন ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:০৯ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৬:১৫ পিএম
ছবি: ফেসবুক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। সৌন্দর্য, অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের অনন্য সমন্বয়ে দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে আছেন তিনি। বাণিজ্যিক সিনেমা, সাহিত্যনির্ভর গল্প, নাটক কিংবা উপস্থাপনা—সব ক্ষেত্রেই গড়ে তুলেছেন নিজস্ব পরিচয়। শনিবার (১১ জুলাই) এই তারকা অভিনেত্রীর জন্মদিন।

১৯৮৪ সালের ১১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। মাত্র ১৪ বছর বয়সে মায়ের উৎসাহে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে অভিষেক হয় তার। প্রথম ছবিতেই আলোচনায় এলেও ‘যোদ্ধা’ সিনেমার মাধ্যমে পান বাণিজ্যিক সাফল্য। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় দক্ষতার স্বীকৃতিও পেয়েছেন পূর্ণিমা। কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি নাটকেও রেখেছেন শক্তিশালী উপস্থিতি।

তবে দীর্ঘ ক্যারিয়ারে সবসময় সাফল্যই ছিল না। একসময় হতাশার কারণে অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন তিনি। পরে উপস্থাপনার মাধ্যমে নতুনভাবে দর্শকের কাছে ফিরে আসেন এবং সেখানেও অর্জন করেন জনপ্রিয়তা।

নিজের ক্যারিয়ারের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে মায়ের অবদানের কথা স্মরণ করেন পূর্ণিমা। তিনি বলেন, ‘আমি আজীবন আমার মায়ের কাছে কৃতজ্ঞ থাকব। তিনি তাগিদ না দিলে আমি কখনও অভিনয়ে আসতাম না, পূর্ণিমা হয়ে উঠতাম না।’

বর্তমানে অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও সংসার, পরিবার এবং ব্যক্তিগত জীবনকেই বেশি সময় দিচ্ছেন এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে নিজের বর্তমান জীবন নিয়ে তিনি বলেন, সবসময়ই পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছেন, এখন সেটিই করছেন। জীবনের এই অধ্যায়ও তিনি সমানভাবে উপভোগ করছেন।

তবে অভিনয় থেকে পুরোপুরি বিদায় নেননি পূর্ণিমা। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমার কাজ শুরু হলেও সেগুলো বর্তমানে থমকে আছে। কবে সেই জট কাটবে, তা এখনও জানা নেই তার।

বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে আশাবাদী পূর্ণিমা। তার বিশ্বাস, শক্তিশালী গল্পই আবার দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শকরা ভালো গল্প চান। ভালো গল্প হলে তারা অবশ্যই প্রেক্ষাগৃহে যান। প্রথমত গল্প, তারপর অভিনয় ও মেকিং—এই তিনটিই একটি সিনেমাকে সফল করে।’

জন্মদিন উপলক্ষে এবারও বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। তার দীর্ঘ অভিনয়জীবনের নানা স্মৃতি, সহকর্মীদের শুভেচ্ছা, লাল গালিচা এবং বিভিন্ন চমক নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান দেখে আবেগাপ্লুত হয়েছেন এই অভিনেত্রী।

পূর্ণিমা বলেন, ‘এমন উপহারে সত্যিই চমকে গেছি।’ তবে জন্মদিনের শেষটা তিনি কাটাতে চান পরিবারের সঙ্গেই। তার কাছে এখন সবচেয়ে বড় আনন্দ আলো-ঝলমলে সেট নয়, বরং প্রিয় মানুষদের সঙ্গে নির্ভার কিছু সময় কাটানো।


  বিষয়:   পূর্ণিমা  চিত্রনায়িকা পূর্ণিমা  জন্মদিন  বাংলা সিনেমা  ঢালিউড  এ জীবন তোমার আমার  যোদ্ধা 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: