আমিরের তৃতীয় বিয়ে ঘিরে উত্তাল বিহার, ‘লাভ জিহাদ’ অভিযোগে প্রতিবাদ

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে ভারতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিহারের ফোরবেসগঞ্জে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের একাংশ তার

2026-07-11T20:54:27+00:00
2026-07-11T20:54:27+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
বিনোদন
আমিরের তৃতীয় বিয়ে ঘিরে উত্তাল বিহার, ‘লাভ জিহাদ’ অভিযোগে প্রতিবাদ
বিনোদন ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে ভারতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিহারের ফোরবেসগঞ্জে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের একাংশ তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে কুশপুত্তলিকা দাহ করেন এবং সরকারের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত ওই বিক্ষোভে আমির খানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বজরং দলের স্থানীয় নেতা মনোজ সোনি অভিযোগ করেন, আমির খান বারবার হিন্দু নারীকে বিয়ে করছেন এবং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তিনি দাবি করেন, অভিনেতা সন্তানদের মুসলিম নাম রাখছেন এবং এ ধরনের কর্মকাণ্ড সমাজের সম্প্রীতি নষ্ট করছে। একই সঙ্গে তিনি সরকারের কাছে আমির খানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এদিকে লেখিকা তসলিমা নাসরিনও সামাজিক যোগাযোগমাধ্যমে আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিনেতার বারবার হিন্দু নারীকে বিয়ে করার বিষয়টি নিয়ে মন্তব্য করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আমির খান কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি।

ব্যক্তিগত জীবনে আমির খান ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করলেও ২০২১ সালে সেই দাম্পত্যেরও ইতি ঘটে। সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটকে বিয়ে করে তৃতীয়বারের মতো বৈবাহিক জীবনে পা রাখেন এই বলিউড তারকা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: