আন্তর্জাতিক সিনেমা ‘সিল্কইয়ারা ৪১’ ঘোষণা

বিনোদন ডেস্ক

বিনোদন

ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরুর পাঁচদিনের মাথায় ভক্তদের জন্য আরও একটি সুখবর নিয়ে হাজির হয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

2026-07-11T18:30:18+00:00
2026-07-11T18:30:18+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
বিনোদন
বিয়ের পাঁচদিন পরই নতুন সুখবর
আন্তর্জাতিক সিনেমা ‘সিল্কইয়ারা ৪১’ ঘোষণা
বিনোদন ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৩০ পিএম 
সংগৃহীত ছবি
ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরুর পাঁচদিনের মাথায় ভক্তদের জন্য আরও একটি সুখবর নিয়ে হাজির হয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সম্প্রতি গৌরী স্প্র্যাটকে বিয়ে করা এই অভিনেতা এবার ঘোষণা দিলেন নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘সিল্কইয়ারা ৪১’-এর।

জানা গেছে, আমির খান প্রোডাকশনস, কবির খান ফিল্মস এবং অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এ চলচ্চিত্র পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কবির খান। আর চিত্রনাট্য লিখেছেন অস্ট্রেলীয় লেখক অ্যান্ড্রু আনাস্তাসিওস।

‘সিল্কইয়ারা ৪১’-এর গল্প আবর্তিত হবে ২০২৩ সালে ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কইয়ারা টানেল দুর্ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনায় সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে টানা ১৭ দিনের রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছিল। সাহসিকতা ও মানবিকতার সেই ঘটনাই এবার বড় পর্দায় তুলে ধরা হবে।

নতুন প্রকল্প নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আমির খান বলেন, মাইন্ড ব্লোয়িং ফিল্মসের সঙ্গে এই যুগান্তকারী সহযোগিতার ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। সিল্কইয়ারা টানেলের উদ্ধার অভিযান সাহস, মানবিকতা ও অদম্য মনোবলের এক অসাধারণ উদাহরণ, যা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে।

তিনি আরও বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে নির্মিত এই সিনেমা আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক চেতনার জয়কে উদযাপন করবে।

এর আগে ‘বজরঙ্গি ভাইজান’, ‘এক থা টাইগার’ ও ‘৮৩’-এর মতো সফল চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন পরিচালক কবির খান। এবার তার সঙ্গে আমির খানের এই নতুন আন্তর্জাতিক প্রকল্প নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। ব্যক্তিগত জীবনের নতুন শুরুর পর এবার আন্তর্জাতিক সিনেমার ঘোষণা দিয়ে পেশাগত জীবনেও নতুন অধ্যায়ের সূচনা করলেন জনপ্রিয় এই অভিনেতা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: