হাউসফুল ‘আজও অর্ধাঙ্গিনী’, জয়া-চূর্ণীর অভিনয়ে মুগ্ধ দর্শক-সমালোচক

বিনোদন ডেস্ক

বিনোদন

পশ্চিমবঙ্গে মুক্তির প্রথম দিনেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি

2026-07-11T17:54:33+00:00
2026-07-11T17:54:33+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
বিনোদন
হাউসফুল ‘আজও অর্ধাঙ্গিনী’, জয়া-চূর্ণীর অভিনয়ে মুগ্ধ দর্শক-সমালোচক
বিনোদন ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গে মুক্তির প্রথম দিনেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই একাধিক হলে হাউসফুল প্রদর্শনীর খবর মিলেছে। একই সঙ্গে জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলীর অভিনয় দর্শকদের আবেগাপ্লুত করেছে।

মুক্তির দিন কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে আয়োজিত বিশেষ প্রদর্শনী ও দর্শক মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা কৌশিক গাঙ্গুলী, অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী, বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এবং সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে দীর্ঘ সময় মতবিনিময় করেন তারা।

ছবি শেষ হওয়ার পর অনেক দর্শক আবেগ ধরে রাখতে পারেননি। কেউ চোখের জল মুছেছেন, আবার কেউ অভিনয়শিল্পীদের আলিঙ্গন করে ছবিটি তাদের কতটা স্পর্শ করেছে, সেই অনুভূতি প্রকাশ করেছেন। সংশ্লিষ্টদের মতে, এমন প্রতিক্রিয়া ছবিটির ইতিবাচক গ্রহণযোগ্যতারই ইঙ্গিত দিচ্ছে।

এদিকে চলচ্চিত্রটি দেখে প্রশংসা করেছেন নির্মাতা ইন্দ্রনীল রায়। তিনি বলেন, গত দুই দশক ধরে কৌশিক গাঙ্গুলী মানবিক সম্পর্কের গল্প তুলে ধরলেও ‘আজও অর্ধাঙ্গিনী’ সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। তাঁর মতে, ছবিটি যেমন বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা রাখে, তেমনি সমালোচকদের কাছেও সমানভাবে প্রশংসিত হওয়ার যোগ্য।

ইন্দ্রনীল রায় অম্বরীশ, কৌশিক সেন, ইন্দ্রাশিসসহ পুরো অভিনয়শিল্পীদের সংযত ও চরিত্রনির্ভর অভিনয়ের প্রশংসা করেন। পাশাপাশি চিত্রগ্রাহক গোপী ভগত, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, সম্পাদক অমিত চট্টোপাধ্যায় এবং অনুপম রায়, ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তীর সংগীত চলচ্চিত্রটির আবেগঘন পরিবেশকে আরও শক্তিশালী করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন ছবির দুই প্রধান অভিনেত্রী জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী। ইন্দ্রনীল রায়ের ভাষায়, এই দুই শিল্পীর অভিনয়ই ছবিটির সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে চূর্ণী গাঙ্গুলীর অভিনয়কে তিনি ‘মাস্টারক্লাস’ বলে উল্লেখ করেন।

সম্পর্ক, বিচ্ছেদ, স্মৃতি ও মানুষের আবেগের সূক্ষ্ম টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী। মুক্তির প্রথম দিনের সাড়া দেখে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: