লাখাইয়ে দেড় কোটি টাকার রাস্তা আড়াই বছরে বেহাল দশা, ভোগান্তি চরমে

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ)

সারাদেশ

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক এর রাস্তার বেহাল অবস্থা যেন দেখার কেউ নেই।খোঁজ নিয়ে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে ১ কোটি

2026-07-11T15:34:39+00:00
2026-07-11T15:34:39+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
লাখাইয়ে দেড় কোটি টাকার রাস্তা আড়াই বছরে বেহাল দশা, ভোগান্তি চরমে
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ)
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক এর রাস্তার বেহাল অবস্থা যেন দেখার কেউ নেই। 

খোঁজ নিয়ে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে ১ কোটি ৩৫ লাখ টাকায় হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক মর্তুজ আলী ব্রিজ হতে মুড়িয়াউক ছিদির আলী বাড়ী ব্রিজ পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তা পুনঃ মেরামত করা হয়েছিল। কিন্তু আড়াই বছর যেতে না যেতেই ওই রাস্তাটি বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে পুরো রাস্তা জুড়ে প্রায় ২ শতাধিক স্থানে খানা খন্দে পরিণত হয়েছে। কোন কোন স্থানে ১ ফুট পর্যন্ত রাস্তায় পানি জমে আছে। এতে বিভিন্ন সময় যাত্রীবাহী টমটম গাড়ী উল্টে দূর্ঘটনা ঘটছে। 

এ বিষয়ে কয়েকজন টমটম গাড়ীর চালকের সাথে আলাপ কালে তারা ভোরের ডাক কে বলেন আমরা প্রতিদিন ওই রাস্তা দিয়ে প্রায় দেড় শতাধিক টমটম গাড়ী চলাচল করে এবং  যাত্রী আনা নেয়া করতে অনেক সময় দূর্ঘটনার আশংকার মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক সময় মুমূর্ষু রোগী বহন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। 

এ বিষয়ে উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম মোল্লা বলেন আমি নিজেই এ রাস্তা দিয়ে মোটরসাইকেল দিয়ে চলাচল করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। তিনি ওই রাস্তাটি সংস্কার করার জন্য দাবী জানান। 

এ বিষয়ে মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া বলেন, প্রতিদিন নিয়মিত আমার ইউনিয়ন পরিষদে যাতায়াত করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এ রাস্তাটি ২০২২-২৩ অর্থ বছরে যে ঠিকাদার কাজ করেছেন তিনি সঠিকভাবে কাজ না করায় আড়াই বছরে ওই রাস্তাটি বেহাল অবস্থার সৃষ্টি হওয়ার কথা নয়।   

জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। এ সংক্রান্ত বিষয়ে ঠিকাদার আওয়ামী লীগ সরকারের আমলে বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর হোসেন চৌধুরী বলেন ২০২২- ২৩ অর্থ বছরে ১ কোটি ৩৫ লাখ টাকার বরাদ্দের মাধ্যমে যথা নিয়মে  রাস্তার সংস্কার কাজ করেছি। বর্তমানে রাস্তার বেহাল অবস্থা ভারী যানবাহনের চলাচলের কারণে হতে পারে।   

এ বিষয়ে হবিগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুর রহমানের সাথে একাধিক বার ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে লাখাই উপজেলার এলজিইডির অতিরিক্ত দায়ীত্ব প্রাপ্ত  প্রকৌশলী ইরাজ উদ্দীন দেওয়ান এর সাথে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার  বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

মর্তুজ আলী ব্রিজ হতে মুড়িয়াউক ছিদির মিয়ার বাড়ির ব্রিজ পর্যন্ত পুনঃ সংস্কারের দাবী জানান মুড়িয়াউক ইউনিয়নের সর্বসাধারণ মানুষ। 


  বিষয়:   হবিগঞ্জ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: