ইরান সংলাপ থেকে সরে যায়নি, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান উত্তেজনার মধ্যেও ইরান আলোচনার পথ থেকে সরে যায়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, তেহরান ওয়াশিংটনের

2026-07-11T11:04:29+00:00
2026-07-11T11:04:29+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান সংলাপ থেকে সরে যায়নি, দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:০৪ এএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান উত্তেজনার মধ্যেও ইরান আলোচনার পথ থেকে সরে যায়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, তেহরান ওয়াশিংটনের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছে। ট্রাম্পের এ মন্তব্য ঘিরে নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের নেতৃত্বের পক্ষ থেকে আলোচনা পুনরায় শুরু করার একটি অনুরোধ যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। তিনি শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ কথা বলেন। এর আগে তিনি ঘোষণা করেছিলেন যে, ওয়াশিংটন-তেহরান সমঝোতা স্মারকও শেষ হয়ে গেছে।

তার দাবি, ইরানের ইসলামিক প্রজাতন্ত্র আমাদের কাছে ‘আলোচনা’ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা তাতে সম্মত হয়েছি, তবে যুক্তরাষ্ট্র তাদের স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে, যুদ্ধবিরতি শেষ!

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আলোচনা অব্যাহত রাখার বিষয়ে কোনো অনুরোধ করা হয়েছে—এমন দাবি অস্বীকার করেছেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অঙ্গীকার ভঙ্গ করে, তবে তার জবাবে ‘পারস্পরিক পদক্ষেপ’ নেয়া হবে।

মুখপাত্র আরও বলেন, ইরান কাতারের মধ্যস্থতাকারীদের একটি সফরে সম্মতি দিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার একটি কাতারি প্রতিনিধিদল ইরানে পৌঁছেছে, যাতে হরমুজ প্রণালিতে সংঘর্ষের পর দুই দেশের মধ্যে পুনরায় উত্তেজনা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দোহার ভূমিকা আরও সুদৃঢ় করা যায়।

তাসনিম আরও জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে দোহার অবস্থান নিয়েও ইরানি কর্মকর্তারা আলোচনা করবেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে তার কার্যালয় জানিয়েছে। ওই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতি এবং আলোচনায় পাকিস্তানের ভূমিকা নিয়ে কথা হয়।

ওই ফোনালাপ-সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, উভয় নেতা আলোচনা অব্যাহত রাখা, আঞ্চলিক উত্তেজনা হ্রাস করা এবং কূটনৈতিক উপায়ে বিরোধগুলোর সমাধানের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।


  বিষয়:   ডোনাল্ড ট্রাম্প  তেহরান ওয়াশিংটন  ইরান 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: