ইকামাতে দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই: অধ্যাপক ছাদেক আহমাদ

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলার আমীর অধ্যাপক ছাদেক আহমাদ হারিছ বলেছেন, ইকামাতে দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, দ্বীন

2026-07-10T19:32:41+00:00
2026-07-10T19:32:41+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
ইকামাতে দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই: অধ্যাপক ছাদেক আহমাদ
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম 
ছবি ভোরের ডাক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলার আমীর অধ্যাপক ছাদেক আহমাদ হারিছ বলেছেন, ইকামাতে দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আলেম সমাজকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন উপজেলা উলামা বিভাগের উদ্যোগে উপজেলা কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান শামীম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা নূরুল্লাহ ভূঁইয়া এবং মদন উপজেলা জামায়াতের আমীর অলিউল ইসলাম।

অধ্যাপক ছাদেক আহমাদ হারিছ বলেন, আলেমগণ নবীদের ওয়ারিশ। তাদের দায়িত্ব শুধু নামাজ-রোজা বা মাদ্রাসায় শিক্ষকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দ্বীন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা। এ লক্ষ্য অর্জনে আলেমদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।

তিনি আরও বলেন, নবী-রাসুলগণ পৃথিবীতে এসেছিলেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। দ্বীন কায়েম করতে হলে মতপার্থক্য ও বিভেদ পরিহার করতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ‘তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।’ তাই ইকামাতে দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: