১০০ বছরেও থামেনি সাফল্যের যাত্রা, এমিতে ইতিহাস গড়লেন অ্যাটেনবারো

বিনোদন ডেস্ক

বিনোদন

সাধারণ মানুষ যেখানে একশ বছর বয়সে পদার্পণ করলে একটু কেক কেটে কিংবা পারিবারিক আবহে শান্তিতে দিনটি উদযাপন করতে পছন্দ করেন,

2026-07-09T19:15:38+00:00
2026-07-09T19:15:38+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
বিনোদন
১০০ বছরেও থামেনি সাফল্যের যাত্রা, এমিতে ইতিহাস গড়লেন অ্যাটেনবারো
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:১৫ পিএম 
সংগৃহীত ছবি
সাধারণ মানুষ যেখানে একশ বছর বয়সে পদার্পণ করলে একটু কেক কেটে কিংবা পারিবারিক আবহে শান্তিতে দিনটি উদযাপন করতে পছন্দ করেন, সেখানে কিংবদন্তি সম্প্রচারক, প্রকৃতিবিদ ও চলচ্চিত্র নির্মাতা স্যার ডেভিড অ্যাটেনবারো সেই বিশেষ মাইলফলক স্পর্শ করলেন ইতিহাস গড়ে। বিনোদন দুনিয়ার মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে মনোনয়ন পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি। 

বয়সের হিসাবকে পেছনে ফেলে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন কিংবদন্তি সম্প্রচারক, প্রকৃতিবিদ ও চলচ্চিত্র নির্মাতা স্যার ডেভিড অ্যাটেনবারো। ১০০ বছর বয়সে এসে মর্যাদাপূর্ণ প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস-এ সবচেয়ে বয়স্ক মনোনীত ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েছেন তিনি।

শতবর্ষী এই কিংবদন্তি এবার ‘আউটস্ট্যান্ডিং ন্যারেটর’ বা সেরা ধারাভাষ্যকার বিভাগে দুটি প্রামাণ্যচিত্রের জন্য মনোনয়ন পেয়েছেন। তাঁর অনন্য কণ্ঠ ও অসাধারণ উপস্থাপনার জন্য নেটফ্লিক্সের ‘এ গরিলা স্টোরি: টোল্ড বাই ডেভিড অ্যাটেনবারো’ এবং ন্যাশনাল জিওগ্রাফিকের ‘ওশান উইথ ডেভিড অ্যাটেনবারো’ তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে।

গত ৮ মে ১০০ বছরে পা দেন অ্যাটেনবারো। আর এই মনোনয়নের মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন এর আগে সবচেয়ে বেশি বয়সে এমি মনোনয়ন পাওয়া টেলিভিশন প্রযোজক নরম্যান লিয়ারের রেকর্ড।

আন্তর্জাতিক গণমাধ্যম ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে নরম্যান লিয়ার যখন এমি মনোনয়ন পেয়েছিলেন, তখন তার বয়স ছিল ৯৯ বছর ১১ মাস। যদিও পুরস্কার অনুষ্ঠানের আগে তিনি ১০০ বছরে পৌঁছেছিলেন, তবে মনোনয়ন পাওয়ার সময় বয়স বিবেচনায় অ্যাটেনবারোই এখন এমির ইতিহাসে সবচেয়ে বয়স্ক মনোনীত ব্যক্তি।

এমির মঞ্চে অবশ্য অ্যাটেনবারোর সাফল্য নতুন নয়। এর আগেও তিনি তিনবার সেরা ধারাভাষ্যকার বিভাগে পুরস্কার জিতেছেন। সর্বশেষ ২০২০ সালে এই বিভাগে পুরস্কার পেয়েছিলেন তিনি।

আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হবে ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ডস। সেখানে সেরা ধারাভাষ্যকার ও সেরা তথ্যচিত্র বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর মূল প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সম্প্রচারিত হবে ১৪ সেপ্টেম্বর।

এখন বিনোদন বিশ্বের নজর, শতবর্ষী ডেভিড অ্যাটেনবারো তার দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারে আরেকটি এমি ট্রফি যোগ করতে পারেন কি না, সেদিকেই।


  বিষয়:   ডেভিড অ্যাটেনবারো  এমি অ্যাওয়ার্ডস  এমি মনোনয়ন  শতবর্ষী অ্যাটেনবারো 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: