মারা গেলেন কিংবদন্তি পপ-রক গায়িকা বনি টাইলার

বিনোদন ডেস্ক

বিনোদন

এক অস্ত্রোপচারের পর চিকিৎসকের নিষেধাজ্ঞা অমান্য করে রাগে চিৎকার করে উঠেছিলেন তিনি। সেই আকস্মিক ঘটনাই জন্ম দিয়েছিল পপসংগীত জগতের এক

2026-07-09T19:55:45+00:00
2026-07-09T19:56:15+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
বিনোদন
মারা গেলেন কিংবদন্তি পপ-রক গায়িকা বনি টাইলার
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:৫৫ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৭:৫৬ পিএম
সংগৃহীত ছবি
এক অস্ত্রোপচারের পর চিকিৎসকের নিষেধাজ্ঞা অমান্য করে রাগে চিৎকার করে উঠেছিলেন তিনি। সেই আকস্মিক ঘটনাই জন্ম দিয়েছিল পপসংগীত জগতের এক অনন্য কণ্ঠস্বরে। টোটাল একলিপস অফ দ্য হার্ট’, ‘হোল্ডিং আউট ফর আ হিরো’ এবং ‘ইটস আ হার্টেক’-এর মতো জনপ্রিয় গানের জন্য পরিচিত গায়িকা বনি টাইলার আর নেই। স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) রাতে পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বিবিসি নিউজ বৃহস্পতিবার (৯ জুলাই) তার মৃত্যুর খবর জানিয়েছে।

বিবিসির বরাত দিয়ে নিউজ ডট এজেড জানিয়েছে, গত মে মাসে পর্তুগালে অন্ত্রের জরুরি অস্ত্রোপচারের পর তাকে কৃত্রিম কোমায় রাখা হয়েছিল। পরে তিনি কোমা থেকে বেরিয়ে এলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হচ্ছে। শিগগিরই আরও বিস্তারিত জানানো হবে।

বনি টাইলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওয়েলসের রাজনৈতিক নেতারাও। ওয়েলস বিষয়ক মন্ত্রী জো স্টিভেন্স এক্সে দেওয়া পোস্টে তাকে ওয়েলসের সংগীতাঙ্গনের ‘একজন আইকন’ হিসেবে উল্লেখ করেন। ওয়েলসের ফার্স্ট মিনিস্টারও তাকে ‘প্রকৃত কিংবদন্তি’ আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেন।

চলতি বছর ইউরোপের বিভিন্ন দেশে এবং ডিসেম্বর মাসে কার্ডিফের ইউটিলিটা অ্যারেনায় তার একাধিক কনসার্ট হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার সকালে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে আরও বলা হয়, আমরা শিগগিরই পরবর্তী বিবৃতি দেব, তবে আপাতত এই মর্মান্তিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। এই গায়িকার মৃত্যুর পর ওয়েলসের মন্ত্রী জো স্টিভেন্স তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

এক্সে দেওয়ার পোস্টে তিনি বলেন, বনি টাইলারের মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগছে। তিনি ছিলেন ওয়েলসের সঙ্গীত জগতের এক আইকন, গ্র্যামি ও ব্রিট পুরস্কার বিজয়ী এবং আমার কৈশোরের সুরের সঙ্গী।

ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ ইয়োরওয়ার্থ বলেছেন, এই গায়িকা ছিলেন এক ‘প্রকৃত আইকন’ এবং এই খবরে তিনি ‘গভীরভাবে শোকাহত’। চলতি মৌসুমে ওরচেস্টারের সানশাইন ফেস্টিভ্যাল এবং ইউরোপের আরও কয়েকটি স্থানে টাইলারের অনুষ্ঠান করার কথা ছিল বনি টাইলারের। এছাড়া ১৭ ডিসেম্বর কার্ডিফের ইউটিলিটা অ্যারেনাতেও তার গান গাওয়ার কথা ছিল।

টাইলার এর প্রকৃত নাম গেনর হপকিন্স নিথ-এর একটি কাউন্সিল হাউসে বেড়ে উঠেছিলেন। সোয়ানসির একটি ক্লাবে ট্যালেন্ট স্কাউট রজার বেল তাকে আবিষ্কার করেন এবং ১৯৭৭ সালে তিনি তার প্রথম একক গান ‘লস্ট ইন ফ্রান্স’  প্রকাশ করেন। ওই বছর প্রকাশিত তার কান্ট্রি-পপ ঘরানার গান ‘ইটস আ হার্টেক’ যুক্তরাজ্যের সিঙ্গেলস চার্টে চতুর্থ এবং যুক্তরাষ্ট্রের ‘বিলবোর্ড হট ১০০’ তালিকায় তৃতীয় স্থান অধিকার করে।

ছয় বছর পর ১৯৮৩ সালে মুক্তি পায় তার সবচেয়ে জনপ্রিয় গান রক ঘরানার ‘টোটাল একলিপ্স অফ দ্য হার্ট’। যা আটলান্টিকের উভয় পাড়েই চার্টের শীর্ষে উঠে আসে। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের চার্টে এক নম্বর স্থান অর্জনকারী প্রথম ওয়েলশ শিল্পী হওয়ার গৌরব অর্জন করেন।

নাটকীয় মেজাজের এই গানটির কথা লিখেছিলেন মিট লোফ এর গীতিকার জিম স্টেইনম্যান। গানটির মূল শিরোনাম ছিল ‘ভ্যাম্পায়ারস ইন লাভ’। কারণ এটি ‘নসফেরাতু’-র একটি মিউজিক্যাল সংস্করণের জন্য লেখা হয়েছিল।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: