শুটিংয়ে পোকার কামড়ে হাসপাতালে অভিনেতা, তদন্ত দাবি

বিনোদন ডেস্ক

বিনোদন

শুটিংয়ে পোকার কামড়ে হাসপাতালে অভিনেতা, তদন্ত দাবিদক্ষিণি অভিনেতা প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ সিনেমার শুটিং চলাকালে বিষাক্ত পোকার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে

2026-07-09T17:43:16+00:00
2026-07-09T17:43:16+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
বিনোদন
শুটিংয়ে পোকার কামড়ে হাসপাতালে অভিনেতা, তদন্ত দাবি
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
শুটিংয়ে পোকার কামড়ে হাসপাতালে অভিনেতা, তদন্ত দাবি

দক্ষিণি অভিনেতা প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ সিনেমার শুটিং চলাকালে বিষাক্ত পোকার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা রাজেশ শর্মা। এ ঘটনার পর শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি চিকিৎসা প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।

সংগঠনটির দাবি, শুটিংয়ের সময় কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং জরুরি চিকিৎসাসংক্রান্ত নিয়ম যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ‘ফৌজি’ সিনেমার শুটিংয়ের সময় একটি বিষাক্ত পোকা কামড় দেয় রাজেশ শর্মাকে। প্রথমে বিষয়টি গুরুতর মনে না করায় তিনি কলকাতায় ফিরে অন্য একটি শুটিংয়ে অংশ নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে এআইসিডব্লিউএ। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলালের স্বাক্ষরিত ওই বিবৃতিতে প্রশ্ন তোলা হয়েছে, রাজেশ শর্মার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর কেন তাকে দ্রুত হায়দরাবাদের কোনো হাসপাতালে নেওয়া হয়নি।

এ ছাড়া শুটিং সেটে জরুরি চিকিৎসা ব্যবস্থা ছিল কি না এবং স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের নিরাপত্তা সংক্রান্ত বাধ্যতামূলক নিয়ম মানা হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

এআইসিডব্লিউএ আরও জানিয়েছে, তদন্তে যদি কোনো ধরনের অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রাজেশ শর্মার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় প্রযোজক ও প্রযোজনা সংস্থাকে বহন করার দাবিও জানিয়েছে তারা।

রাজেশ শর্মা বাংলা ও হিন্দি চলচ্চিত্রের পরিচিত মুখ। তিনি ‘খোসলা কা ঘোসলা’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট: এক প্রেম কথা’ এবং ‘এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

সূত্র: এনডিটিভি


  বিষয়:   রাজেশ শর্মা  প্রভাস  ফৌজি সিনেমা  শুটিং সেট দুর্ঘটনা  বিষাক্ত পোকার কামড়  অভিনেতা হাসপাতালে  রামোজি ফিল্ম সিটি 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: