পর্তুগালের নতুন কোচ হচ্ছেন জেসুস

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর নতুন কোচের সন্ধানে থাকা পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন অভিজ্ঞ কোচ জর্জ জেসুস। রবার্তো

2026-07-09T18:59:53+00:00
2026-07-09T18:59:53+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
খেলা
পর্তুগালের নতুন কোচ হচ্ছেন জেসুস
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
ফিফা বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর নতুন কোচের সন্ধানে থাকা পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন অভিজ্ঞ কোচ জর্জ জেসুস। রবার্তো মার্টিনেজের বিদায়ের পর তার উত্তরসূরি হিসেবে এই পর্তুগিজ কোচের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

স্পেনের কাছে শেষ ষোলোতে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর প্রধান কোচের পদ ছাড়েন মার্টিনেজ। এরপর থেকেই নতুন কোচ খুঁজছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে চলতি সপ্তাহের মধ্যেই নতুন কোচের নাম জানানো হতে পারে।

এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা জানিয়েছেন, জাতীয় দলের জন্য এমন একজন কোচকে বেছে নেওয়া হবে, যার পর্তুগিজ ফুটবল সম্পর্কে ভালো ধারণা রয়েছে এবং যিনি দলের জয়ের মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে পারবেন।

তিনি বলেন, নতুন কোচ নির্বাচন নিয়ে কাজ চলছে এবং কয়েকটি বিকল্প রয়েছে। আশা করা হচ্ছে, সপ্তাহের শেষ নাগাদ এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।

পর্তুগালের ক্রীড়া দৈনিক আ বোলা ও ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, জর্জ জেসুসকেই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এফপিএফ।

৭১ বছর বয়সী জেসুস বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন। সর্বশেষ সৌদি আরবের ক্লাব আল নাসরকে সৌদি প্রো লিগের শিরোপা জেতান তিনি। জাতীয় দলের কোচ হিসেবে তার অভিজ্ঞতা না থাকলেও ক্লাব ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য রয়েছে তার।

বেনফিকার দায়িত্ব পালনকালে তিনটি লিগ শিরোপাসহ মোট ১০টি ট্রফি জেতেন জেসুস। ২০১৯ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর দায়িত্ব নিয়ে মাত্র এক মৌসুমেই পাঁচটি বড় শিরোপা জিতে ইতিহাসের অন্যতম সফল কোচে পরিণত হন তিনি। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জেতাতেও বড় ভূমিকা রাখেন এই কোচ।

এর আগে ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার আলোচনাতেও ছিল জর্জ জেসুসের নাম।

বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় দ্রুত ঘুরে দাঁড়াতে চায় পর্তুগাল। টুর্নামেন্ট শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও মাঠে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা বলেন, পর্তুগিজ ফুটবলে নতুন সাফল্যের অধ্যায় শুরু করতে চায় তারা। সামনে নেশনস লিগ, ইউরো এবং ২০৩০ সালের ঘরের মাঠের বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে চায় ফেডারেশন।


  বিষয়:   জর্জ জেসুস  পর্তুগালের নতুন কোচ  রবার্তো মার্টিনেজ  পর্তুগাল ফুটবল  ক্রিশ্চিয়ানো রোনালদো  জর্জ জেসুস কোচ 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: