রোনালদোকে পেনাল্টি না দিয়ে কি বড় ভুল রেফারির?

ক্রীড়া ডেস্ক

খেলা

সৌদি প্রো লিগে আল-ইত্তিফাকের বিপক্ষে নাটকীয় জয়ের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করছেন রেফারিং বিশেষজ্ঞ

2026-08-26T11:45:20+00:00
2026-08-26T11:45:20+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
খেলা
রোনালদোকে পেনাল্টি না দিয়ে কি বড় ভুল রেফারির?
ক্রীড়া ডেস্ক
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৪৫ এএম 
শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। এরপরও জয় নিয়ে মাঠ ছেড়েছে রোনালদোরা। ছবি: সংগৃহীত
সৌদি প্রো লিগে আল-ইত্তিফাকের বিপক্ষে নাটকীয় জয়ের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করছেন রেফারিং বিশেষজ্ঞ মোহাম্মদ কামাল রিশা। একই সঙ্গে ম্যাচের শুরুতে আল-নাসরের গোলরক্ষক বেন্তো মাতেউসকে লাল কার্ড দেখানোর ঘটনায় ফ্রি-কিক নেওয়ার প্রক্রিয়াতেও রেফারির ভুল ছিল বলে দাবি করেছেন তিনি।

ম্যাচের ১২তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় আল-নাসর। আল-ইত্তিফাকের উইঙ্গার রায়ান মেসি দ্রুত ফ্রি-কিক নিয়ে মুসা দেম্বেলের কাছে বল পাঠান। দেম্বেলে আল-নাসরের রক্ষণভাগ পেরিয়ে গোলের দিকে এগিয়ে গেলে পেনাল্টি এলাকায় তাকে ফাউল করেন গোলরক্ষক বেন্তো। পরে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

বেন্তোকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন রিশা। তবে তাঁর মতে, ফ্রি-কিক নেওয়ার সময় নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

রিশা বলেন, রেফারি যদি আল-নাজদিকে হলুদ কার্ড দেখানোর জন্য খেলা থামাতেন, তাহলে আল-ইত্তিফাকের খেলোয়াড়ের দ্রুত ফ্রি-কিক নেওয়ার সুযোগ থাকত না। তবে রেফারি খেলা থামাননি। তাঁর মতে, ফ্রি-কিক নেওয়ার আগে বল স্থির না করেই খেলা শুরু করায় প্রক্রিয়াগত ভুল হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের প্রক্রিয়াগত ভুলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) হস্তক্ষেপের সুযোগ নেই। তবে পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করার কারণে বেন্তোকে লাল কার্ড দেখানো সঠিক সিদ্ধান্ত ছিল বলে জানান তিনি।

ম্যাচের ৩৮তম মিনিটের একটি ঘটনাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রেফারিং বিশেষজ্ঞ রিশা। আল-ইত্তিফাকের পেনাল্টি এলাকায় কর্নার থেকে আসা বলে লড়াইয়ের সময় গোলরক্ষক তুর্কি বালজুশের সঙ্গে সংঘর্ষে পড়ে যান রোনালদো।

রিশার মতে, ওই ঘটনায় আল-নাসরের পেনাল্টি পাওয়া উচিত ছিল। তিনি বলেন, আল-ইত্তিফাকের ডিফেন্ডার মাথা দিয়ে বল ক্লিয়ার করার পর গোলরক্ষক বল ধরার চেষ্টা করেন। তাঁর সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর রোনালদোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে তাঁকে ফেলে দেন।

রেফারিং বিশেষজ্ঞের মতে, গোলরক্ষকের ওই আচরণে অবহেলা ছিল এবং পেনাল্টির সিদ্ধান্ত পর্যালোচনার জন্য মাঠের রেফারিকে ভিএআরের পরামর্শ নেওয়া উচিত ছিল।

রোনালদোকে তুলে নেওয়ার পর আল-নাসরের প্রত্যাবর্তন

রোনালদোকে ঘিরে রেফারিং বিতর্কের পাশাপাশি ম্যাচের ফলও ছিল নাটকীয়। চলতি মৌসুমে প্রথমবারের মতো আল-নাসরের মূল একাদশে জায়গা পাওয়া রোনালদো প্রথমার্ধ শেষে মাঠ ছাড়েন।

দল তখন ১০ জনের এবং দুই গোলে পিছিয়ে। প্রথমার্ধে রোনালদোও ছিলেন অনেকটা নিষ্প্রভ। মাত্র সাতবার বল স্পর্শ করে দুটি শট নেন তিনি, যার একটি ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধে রোনালদোকে মাঠে না রেখেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় আল-নাসর। ৭৪ মিনিটে সাদিও মানের গোলে ব্যবধান কমায় তারা। মাত্র তিন মিনিট পর আবদুল্লাহ আল-আমারি গোল করে ম্যাচে সমতা ফেরান।

এরপর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে আল-নাসরকে ৩-২ ব্যবধানের নাটকীয় জয় এনে দেন সাদিও মানে।

১০ জন নিয়ে দুই গোলে পিছিয়ে পড়েও এমন প্রত্যাবর্তনে দারুণ উচ্ছ্বাস দেখা যায় আল-নাসর শিবিরে। এই জয়ে লিগে টানা তিন ম্যাচে জয় পেল দলটি এবং পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করল।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: