বুমরাহকে সরিয়ে চূড়ায় স্টার্ক, র‌্যাংকিংয়ে ইতিহাস গড়লেন শরিফুল!

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আইসিসির সর্বশেষ

2026-08-26T16:07:07+00:00
2026-08-26T16:07:07+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
খেলা
বুমরাহকে সরিয়ে চূড়ায় স্টার্ক, র‌্যাংকিংয়ে ইতিহাস গড়লেন শরিফুল!
ক্রীড়া ডেস্ক
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:০৭ পিএম 
বুমরাহকে সরিয়ে চূড়ায় স্টার্ক, র‌্যাংকিংয়ে ইতিহাস গড়লেন শরিফুল!
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‌্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৫৭ নম্বরে উঠে এসেছেন শরিফুল। তার রেটিং পয়েন্ট এখন ৪০৩—র‌্যাংকিং ও রেটিং, দুটিই তার ক্যারিয়ারের সেরা।

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪৮ রান খরচ করে ৭ উইকেট নেন শরিফুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে এটিই সেরা বোলিংয়ের রেকর্ড। দেশের বাইরেও কোনো বাংলাদেশি বোলারের এটিই সর্বোচ্চ বোলিং সাফল্য।

বাংলাদেশি বোলারদের মধ্যে শরিফুলের পাশাপাশি উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। এক ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন এই অলরাউন্ডার। তবে তাইজুল ইসলাম দুই ধাপ পিছিয়ে ১৩ নম্বরে, হাসান মাহমুদ নয় ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে এবং তাসকিন আহমেদ দুই ধাপ পিছিয়ে ৫১ নম্বরে অবস্থান করছেন। নাহিদ রানা নেমেছেন ৬২ নম্বরে।

ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন মুশফিকুর রহিম। নাজমুল হোসেন শান্ত ২০ নম্বর স্থান ধরে রেখেছেন। তবে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়ায় লিটন দাস ছয় ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে এবং মুমিনুল হক পাঁচ ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে নেমেছেন।

বুমরাহকে টপকে শীর্ষে স্টার্ক

এদিকে ম্যাকাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে প্রথমবারের মতো আইসিসি টেস্ট বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে ১২ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও চারটি উইকেট শিকার করেন স্টার্ক। ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে।

ক্যারিয়ারসেরা ৮৭২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা স্টার্কের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বুমরাহ।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার টেস্ট বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন বুমরাহ। গত দুই বছরে বেশির ভাগ সময়ই শীর্ষস্থান ধরে রেখেছিলেন তিনি। তবে চলমান শ্রীলঙ্কা সিরিজের টেস্টে না থাকায় এবার র‌্যাংকিংয়ে তার অবনতি হয়েছে।

অন্যদিকে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ৮৫০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পারফরম্যান্স করে ছয় ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন ভারতের ঋষভ পন্ত।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: