সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের সিংড়ায় চলনবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ৭টার

2026-07-09T14:55:59+00:00
2026-07-09T14:55:59+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
সিংড়া (নাটোর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:৫৫ পিএম 
প্রতীকী ছবি
নাটোরের সিংড়ায় চলনবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই সিংড়া এলাকায় কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সকালে বৃষ্টির মধ্যেই বন্ধুদের সঙ্গে শখের বশে গ্রামের দক্ষিণ মাঠে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান ইসমাইল। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রপাতে ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: