ভারী বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সেতুর সংযোগ সড়কে ধস

নীলফামারী জেলা সংবাদদাতা

সারাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে টানা ভারী বৃষ্টিতে একটি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে নদীর দুই পাড়ের অন্তত ২০ হাজার মানুষ চরম

2026-07-09T13:42:36+00:00
2026-07-09T13:43:03+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
চরম ভোগান্তিতে ২০ হাজার মানুষ
ভারী বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সেতুর সংযোগ সড়কে ধস
নীলফামারী জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:৪২ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ১:৪৩ পিএম
সংগৃহীত ছবি
নীলফামারীর কিশোরগঞ্জে টানা ভারী বৃষ্টিতে একটি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে নদীর দুই পাড়ের অন্তত ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই ) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম  ব্রিজে এ ঘটনা ঘটে। এর ফলে নিতাই ইউনিয়ন পরিষদসহ কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানায়, উজানের ঢল ও টানা ভারি বর্ষণে তীব্র স্রোতের কারণে সংযোগ সড়কটি ধসে পড়েছে। ধসের পর থেকে ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম  বলেন, হঠাৎ করে সকালে সেতুর এক পাশের সংযোগ সড়ক ধসে গেছে। আমরা এপার থেকে ওপারে যেতে পারছি না যানবাহন চলাচল বন্ধ আছে। দ্রুত মেরামত করা না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।

শিক্ষার্থী মিথিলা আক্তার বলেন, সকালে স্কুল যাওয়ার সময়ে বাবার সঙ্গে মোটরসাইকেলে আসছিলাম। এখানেএসে দেখি সেতুর সংযোগ ধসে গেছে এর কারণে ভোগান্তিতে পড়েছি।

এ বিষয়ে নিতাই ইউপি  চেয়ারম্যান মোত্তানিকুনর রহমান আবু বলেন, বিষয়টি  ইউএনও মহোদয়কে জানিয়েছি সেটি দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: