যুদ্ধবিরতির ইতি, ইরানের সঙ্গে আর কোনো চুক্তি নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের

2026-07-08T17:32:48+00:00
2026-07-08T17:32:48+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির ইতি, ইরানের সঙ্গে আর কোনো চুক্তি নয়: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে নতুন করে কোনো চুক্তি করতে চান না। ট্রাম্পের এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি যুদ্ধবিরতি শেষ। তাদের সঙ্গে আর কোনো চুক্তি করতে চাই না।’ ইরানের নেতৃত্বকে তিনি ‘উন্মাদ’ ও ‘হিংস্র’ বলেও মন্তব্য করেন।

ট্রাম্প অভিযোগ করেন, যুদ্ধবিরতির সময় পারমাণবিক কর্মসূচি নিয়ে যে সমঝোতা হয়েছিল, তা নিয়ে ইরান বারবার মিথ্যাচার করেছে। তাঁর দাবি, ইরান আলোচনার বাইরে গিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে, ফলে তাদের সঙ্গে আলোচনা সময়ের অপচয়।

তিনি জানান, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে তিনি কথা বলবেন। তবে ভবিষ্যতে আলোচনা হবে কি না, তা এখন পুরোপুরি তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ট্রাম্পের ঘোষণার পর কৌশলগত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তেহরান জানিয়েছে, প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে এবং এখান দিয়ে চলাচলকারী জাহাজ থেকে 'সার্ভিস ফি' আদায় করা হবে। অনুমোদিত রুটের বাইরে চলাচলকারী জাহাজের বিরুদ্ধেও সতর্কবার্তা দিয়েছে ইরান।

ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আম্বিয়া বলেছে, হরমুজ প্রণালির বিষয়ে কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ সহ্য করা হবে না।

ইরানের সামরিক বাহিনীর হামলার জেরে মঙ্গলবার রাতে ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে বুধবার কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ প্রয়োজনীয় ছিল। তাঁর মতে, জোটের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে শক্ত জবাব দেওয়া গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের যুদ্ধবিরতি সমাপ্তির ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন সংঘাতের ঝুঁকি এবং জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: