মধ্যপ্রাচ্য উত্তেজনায় দুলছে আন্তর্জাতিক স্বর্ণবাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বৈশ্বিক পণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর তেলের দাম ও

2026-07-08T12:56:48+00:00
2026-07-08T12:56:48+00:00
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্য উত্তেজনায় দুলছে আন্তর্জাতিক স্বর্ণবাজার
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বৈশ্বিক পণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর তেলের দাম ও মার্কিন ডলারের মূল্য বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক স্বর্ণবাজারেও শুরু হয়েছে দোলাচল। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্তের ইঙ্গিত পেতে জুন মাসের বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা, যা স্বর্ণের দামের পরবর্তী গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সময় ৯টা ৫ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৫ দশমিক ৫৯ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের শুরুতে ২ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল স্বর্ণের দাম। অন্যদিকে আগস্ট সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৬ দশমিক ৩০ ডলারে নেমে আসে।

টেস্টিলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, গত ২৪ ঘণ্টায় মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে বন্ডের দাম কমেছে, ডলারের মূল্য কিছুটা বেড়েছে, স্বর্ণের দাম পিছিয়েছে। তবে সংশোধনের পর বাজার এখন কিছুটা স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তার মতে, স্বর্ণের দাম এখন নিম্নমুখী প্রবণতা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালায় এবং হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল বিক্রির অনুমতি বাতিল করে। এর ফলে শুরুতেই যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে যায়। একই সঙ্গে মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধি পায় এবং ডলার সপ্তাহের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি পৌঁছে যায়। বিশ্লেষকদের মতে, এসব ঘটনা আগে থেকেই নাজুক যুদ্ধবিরতির ওপর নতুন চাপ সৃষ্টি করেছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা বেড়ে ৬৩ শতাংশের বেশি হয়েছে, যা মঙ্গলবার ছিল প্রায় ৫৭ শতাংশ।

এদিকে, ফেডারেল ওপেন মার্কেট কমিটির ১৬-১৭ জুনের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের নেতৃত্বে ভবিষ্যৎ সুদের হার কোন পথে যেতে পারে, সে বিষয়ে নতুন ইঙ্গিত পাওয়ার আশা করছেন তারা।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হলেও উচ্চ সুদের হার সুদবিহীন এই সম্পদের চাহিদার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্পট রুপার দাম দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৪৭ ডলারে ওঠে। প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬৩৫ দশমিক ৪৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ২৬৮ দশমিক ৬৪ ডলারে নেমে আসে।


  বিষয়:   আন্তর্জাতিক স্বর্ণবাজার 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: