তারেক রহমানের কার্যক্রমে কতটা সন্তুষ্ট মানুষ? উঠে এলো জরিপে

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দেশের ৭৫ শতাংশের বেশি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রমে সন্তুষ্ট বলে উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। গবেষণা প্রতিষ্ঠান ডেল্টাগ্রাম পরিচালিত

2026-07-08T17:28:29+00:00
2026-07-08T17:28:29+00:00
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
জাতীয়
তারেক রহমানের কার্যক্রমে কতটা সন্তুষ্ট মানুষ? উঠে এলো জরিপে
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:২৮ পিএম 
সংগৃহীত ছবি
দেশের ৭৫ শতাংশের বেশি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রমে সন্তুষ্ট বলে উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। গবেষণা প্রতিষ্ঠান ডেল্টাগ্রাম পরিচালিত এ জরিপে অংশ নেন ৩ হাজার প্রাপ্তবয়স্ক মানুষ।

জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৭৫ দশমিক ৩ শতাংশ বলেছেন- প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাজের ধরন তারা সমর্থন করেন। বিপরীতে মাত্র ১৭ দশমিক ৫ শতাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। আর ৭ দশমিক ২ শতাংশ এ বিষয়ে কোনো মত দেননি।

ডেল্টাগ্রাম জানায়, গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত সারা দেশে এ জরিপটি পরিচালিত হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস পর জনমতের এই মূল্যায়ন করা হয়েছে।

জরিপে দেখা গেছে, বিভাগভিত্তিক হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সমর্থন সবচেয়ে বেশি রংপুর বিভাগে, যেখানে অনুমোদনের হার ৮৩ দশমিক ১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম সমর্থন পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে এ হার ৭০ দশমিক ৪ শতাংশ।

গ্রামাঞ্চলে সরকারের প্রতি সমর্থন শহরের তুলনায় বেশি। জরিপে গ্রামীণ এলাকার ৭৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শহরাঞ্চলে এই হার ৭০ দশমিক ১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সব বয়সী মানুষের মধ্যে সমর্থনের হার প্রায় একই রকম হলেও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এটি তুলনামূলক কম, ৭০ দশমিক ৯ শতাংশ।

জরিপে উঠে এসেছে, ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর সরকার শুরুর দিকেই উল্লেখযোগ্য জনসমর্থন পেয়েছে।

ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপে দুই ধাপের স্তরভিত্তিক সম্ভাব্যতা নমুনা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। দেশের আটটি বিভাগের ১৫০টি প্রাথমিক নমুনা এলাকা থেকে প্রতিটিতে ২০টি করে সাক্ষাৎকার নেওয়া হয়। মোট উত্তরদাতার সংখ্যা ছিল ৩ হাজার। জরিপের সাড়া দেওয়ার হার ছিল ৭৫ দশমিক ৭ শতাংশ।


  বিষয়:   তারেক রহমান  জনমত জরিপ  ডেল্টাগ্রাম জরিপ  প্রধানমন্ত্রীর কাজের মূল্যায়ন  সরকারের প্রতি সমর্থন  রাজনৈতিক জরিপ  জনসমর্থন 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: