কুড়িগ্রামে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্ত্রীও

কুড়িগ্রাম সংবাদদাতা

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা

2026-07-08T16:48:58+00:00
2026-07-08T16:48:58+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্ত্রীও
কুড়িগ্রাম সংবাদদাতা
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বলদিপাড়া গ্রা‌মের আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রা‌বেয়া বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গেলে আবু সাইয়েদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান তার স্ত্রী রা‌বেয়া বেগম। স্বামীকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনাস্থলেই প্রথমে আবু সাইয়েদের মৃত্যু হয়। পরে তার স্ত্রীও মারা যান। খবর পেয়ে তা‌দের মরদেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইব‌নে সি‌দ্দিক ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথ‌মিক সুরতহাল শে‌ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


  বিষয়:   কুড়িগ্রাম  স্বামীকে বাঁচাতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্ত্রীও 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: