এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ শিক্ষার্থী বহিষ্কার

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে সারা দেশে রেকর্ড ৫০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে

2026-07-06T20:21:23+00:00
2026-07-06T20:21:23+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
শিক্ষা
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ শিক্ষার্থী বহিষ্কার
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:২১ পিএম 
ফাইল ছবি
এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে সারা দেশে রেকর্ড ৫০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৪৫ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ জন বহিষ্কৃত হয়েছেন।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৫১ শতাংশ।

জানা গেছে, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৯টি বোর্ডে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৯৭ হাজার ২১ জন। এর মধ্যে ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন পরীক্ষায় অংশ নেন, আর ২৫ হাজার ৩৪ জন অনুপস্থিত ছিলেন।

ঢাকা, রাজশাহী, বরিশাল, সিলেট, দিনাজপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও যশোরসহ বিভিন্ন বোর্ডে একাধিক পরীক্ষার্থী বহিষ্কার ও অনুপস্থিতির ঘটনা ঘটে।

এছাড়া আলিম পরীক্ষার বাংলা প্রথম পত্রে অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১৫২ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ ও ক্যারিয়ার গাইডেন্স বিষয়েও পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অসদুপায় অবলম্বনের দায়ে ৩ জন বহিষ্কার হন এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী।


  বিষয়:   এইচএসসি পরীক্ষা  বহিষ্কার  অনুপস্থিতি  ইংরেজি প্রথম পত্র  শিক্ষা বোর্ড  পরীক্ষা কেন্দ্র  কারিগরি শিক্ষা  মাদরাসা শিক্ষা 


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: