মাভাবিপ্রবির আইকিউএসি পরিচালক হলেন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির

মাভাবিপ্রবি সংবাদদাতা

শিক্ষা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর নতুন পরিচালক হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)

2026-07-06T14:46:13+00:00
2026-07-06T14:46:13+00:00
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিক্ষা
মাভাবিপ্রবির আইকিউএসি পরিচালক হলেন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির
মাভাবিপ্রবি সংবাদদাতা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৪৬ পিএম 
ছবি ভোরের ডাক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর নতুন পরিচালক হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসিরকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও শর্ত অনুযায়ী অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসিরকে তিন বছরের জন্য আইকিউএসি-এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগ ২০২৬ সালের ৫ জুলাই থেকে কার্যকর হয়েছে এবং একই দিন তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর ওপর যে আস্থা রেখেছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, আইকিউএসি-এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ধারাবাহিক মানোন্নয়নের সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করবেন। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে মাভাবিপ্রবিকে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসিরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং গুণগত মানোন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: