সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব

সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা

শিক্ষা

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে মৌসুমি ফল উৎসব ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

2026-07-05T20:03:17+00:00
2026-07-05T20:03:17+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
শিক্ষা
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব
সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম 
ছবি ভোরের ডাক
রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে মৌসুমি ফল উৎসব ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুর ১২টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সহসভাপতি লিখন হোসেন, সাধারণ সম্পাদক আবিদ হোসেন, দপ্তর সম্পাদক শাহরিয়ার আজিম, অর্থ সম্পাদক পলাশ মাহমুদ, প্রচার সম্পাদক ফাহেদ জামান, কার্যনির্বাহী সদস্য তাসনিম জুহাসহ সমিতির উপদেষ্টা, সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য সচেতনতা এবং সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে নতুন সদস্যদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংবাদ সংগ্রহ, শিরোনাম তৈরি, রিপোর্ট লেখার কৌশল, তথ্য যাচাই, অনুসন্ধানী প্রতিবেদন, সংবাদ উপস্থাপন, ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্মশালা পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া ইনচার্জ ফখরুল ইসলাম এবং সাংবাদিক সমিতির নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে তরুণদের প্রযুক্তিনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি সাংবাদিক সমিতির এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা। শিক্ষার্থীদের লেখালেখি, গবেষণা ও সমসাময়িক বিষয় নিয়ে আগ্রহী হতে হবে। এ ধরনের কর্মশালা তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম বলেন, সংগঠনটি সাংবাদিকতা চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতেও কাজ করছে। সাধারণ সম্পাদক আবিদ হোসেন বলেন, শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই সমিতি নিয়মিত বিভিন্ন আয়োজন করে থাকে। সহসভাপতি লিখন হোসেন বলেন, সাংবাদিকতা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার শক্তিশালী মাধ্যম এবং এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক নেতারাও বক্তব্য দেন এবং নতুন সদস্যদের দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

মৌসুমি ফল উৎসবে আম, কাঁঠাল, লিচু, তরমুজ, আনারস, পেয়ারা, করমচা, কলা, ড্রাগন ফল, লটকন, খেজুর, আমড়া, পেঁপে ও জামরুলসহ বিভিন্ন দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। শেষে স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে অংশগ্রহণকারীরা ফটোসেশনে অংশ নেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: