বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিগগির ৬৯,৫৭৭ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পরিসরে শিক্ষক নিয়োগের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন

2026-07-05T15:31:18+00:00
2026-07-05T15:31:18+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
শিক্ষা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিগগির ৬৯,৫৭৭ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইন ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৩১ পিএম 
সংগৃহীত ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পরিসরে শিক্ষক নিয়োগের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন মিললেই ৬৯ হাজার ৫৭৭টি শূন্যপদে নবম এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে নবম এন্ট্রি লেভেলের বিজ্ঞপ্তি প্রকাশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এখন শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংস্থাটি।

রবিবার (৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবেশপর্যায়ের শিক্ষক নিয়োগের জন্য যাচাই-বাছাই শেষে ১১৬টি বিষয়ের মোট ৭৫ হাজার ৭৬৯টি শূন্যপদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য সংরক্ষিত পদ বাদ দিয়ে ৬৯ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এনটিআরসিএ জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগের পদ্ধতি ও পরীক্ষার সিলেবাস অনুমোদনের পাশাপাশি ‘নবম এনটিআরসিএ এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৬’-এর বিজ্ঞপ্তি প্রকাশের প্রশাসনিক অনুমতি চাওয়া হয়েছে।

সূত্র জানায়, প্রাথমিকভাবে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তথ্য পাওয়া গেলেও যাচাই-বাছাই শেষে তা কমে ৭৫ হাজার ৭৬৯টিতে দাঁড়ায়। পরে বিভিন্ন কারণে আরও ২ হাজার ৫৩০টি পদ বাদ দেওয়ার পর চূড়ান্তভাবে ৬৯ হাজার ৫৭৭টি পদে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

এনটিআরসিএর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা মুহম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, মন্ত্রণালয়ে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া মাত্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন গ্রহণ থেকে শুরু করে পরীক্ষা আয়োজন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানান তিনি।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: