নতুন পে স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন বেতন কাঠামো বা পে স্কেলে বেতন পাবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ

2026-09-01T20:05:40+00:00
2026-09-01T20:05:40+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
নতুন পে স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম 
সংগৃহীত ছবি
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন বেতন কাঠামো বা পে স্কেলে বেতন পাবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন বেতন কাঠামোতে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ন্যানোটেকনোলজি ও রোবটিকসের মতো আধুনিক বিষয় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। মেধাবী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি বিদেশে থাকা বাংলাদেশি মেধাবীদের দেশে ফিরিয়ে এনে কাজে লাগানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। ‘ক্রস বর্ডার এডুকেশন’ চালু করা গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশে বুদ্ধিবৃত্তিক সম্পদ আমদানির সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি খুলনাকে দেশের অন্যতম শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: