বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকারের উদ্যোগ

অনলাইন ডেস্ক

শিক্ষা

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী

2026-07-06T17:44:45+00:00
2026-07-06T17:44:45+00:00
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
শিক্ষা
বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকারের উদ্যোগ
অনলাইন ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৪৪ পিএম 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে শহর-গ্রামের শিক্ষাবৈষম্য কমানো এবং নতুন কারিকুলাম প্রণয়নের পরিকল্পনার কথাও জানান তিনি।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে শ্রেণিকক্ষে পাঠদানের মান আরও উন্নত হয়।

ববি হাজ্জাজ জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

তিনি আরও বলেন, শহর ও গ্রামের শিক্ষার মানের ব্যবধান কমাতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এছাড়া বর্তমান শিক্ষা কাঠামোকে আরও যুগোপযোগী করতে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের পাঠ, লেখা ও মৌলিক দক্ষতার ঘাটতি দূর করা সম্ভব হয়।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: