ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

শিক্ষা

ব্রাজিলের ম্যাচ ঘিরে ছিল উন্মাদনা, আবেগ আর টানটান উত্তেজনা। তবে খেলায় হতাশাজনক পারফরম্যান্স সহ্য করতে না পেরে ব্রাজিলের এক নারী

2026-07-06T10:25:41+00:00
2026-07-06T10:25:41+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
শিক্ষা
ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:২৫ এএম 
সংগৃহীত ছবি
ব্রাজিলের ম্যাচ ঘিরে ছিল উন্মাদনা, আবেগ আর টানটান উত্তেজনা। তবে খেলায় হতাশাজনক পারফরম্যান্স সহ্য করতে না পেরে ব্রাজিলের এক নারী সমর্থক অসুস্থ হয়ে বমি করেন। শেষ পর্যন্ত ওই সমর্থকের কী ঘটেছিল, সেটিই এখন ফুটবলপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের করুণ হার মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ব্রাজিল সমর্থক মাশরুফা শারমীন এ্যানি।

জানা যায়, খেলা চলাকালে ব্রাজিলের হারে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এ সময় তিনি মোট পাঁচবার বমি করেন এবং শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন প্রদান করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

এ্যানির সহপাঠী নাইমুল ইসলাম মইন জানান, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখছিলো এ্যানি। খেলার শুরু থেকেই সে ব্রাজিলের জয় নিয়ে বেশ আশাবাদী ছিলো। তবে নরওয়ে প্রথম গোল করার পরপরই এ্যানি অসুস্থ হয়ে পড়ে এবং দুইবার বমি করে। এরপর নরওয়ে দ্বিতীয় গোল করলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং সে পুনরায় বমি করতে থাকে।

পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় আমরা দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পরও সে আরও দুইবার বমি করে। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে।

উল্লেখ্য, সোমবার রাতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: